মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড
advertisement
সারাদেশ

বাস-মোটরসাইকেল সংঘর্ষ প্রাণ গেল দুই ভাইয়ের

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুই ভাই।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে সাতক্ষীরা সদরের দহকূলা এলাকায় সাতক্ষীরা-আশাশুনি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার দহকূলা গ্রামের শেখ আরেফিন হোসেনের ছেলে শেখ মোয়াজ্জেম হোসেন(২২) ও খুলনার বয়রা থানার নাফিস হোসেনের ছেলে মাহিম হোসেন(২২)।

তারা সম্পর্কে আপন মামাতো ও ফুফাতো ভাই।

নিহতের আত্মীয় শেখ রিপন হোসেন জানান, মোয়াজ্জেম ও মাহিম দুই ভাই শুক্রবার সকালে মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে আশাশুনি অভিমুখে যাচ্ছিলো। সকাল ১১ টার দিকে তারা দহাকুলা মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ