মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড
advertisement
সারাদেশ

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সুভাষণী বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে তালা উপজেলার সুভাষণী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক শেখ মেহেদী রেজা ( ৩৫) দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের শেখ মোস্তাক আলী ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ মেহেদী সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে খুলনায় যাওয়ার পথে তালা উপজেলার সুভাষণী বাজার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ড্রাম বোঝাই একটি ট্রাক এসে ধাক্কা দিলে রাস্তার মধ্যে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাম্পার ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক এবং হেলপার পালিয়ে গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ