রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
সারাদেশ

ট্যাপের পানি সুপেয় পানি বলে বাজারজাত করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে ট্যাপের পানি বোতল জাত করে সুপেয় পানি বলে বাজারজাত করায় ৩টি প্রতিষ্ঠানকে ১লক্ষ ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।প্রতিষ্ঠান গুলো হলো,এশিয়া ড্রিংকিং ওয়াটার, পিপাসা ড্রিংকিং ওয়াটার ও এবি পিউর ড্রিংকিং ওয়াটার। এর মধ্যে এশিয়া ড্রিংকিং ওয়াটার ও পিপাসা ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা এবং এবি পিউর ড্রিংকিং ওয়াটারকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৮ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।এর আগে, একই দিন দুপুরের দিকে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ইয়াসির আরাফাতের উপস্থিতিতে র‍্যাব এ অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ পানি উৎপাদনকারী ৩টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরিমানাকৃত প্রতিষ্ঠানের মালিকেরা অধিক লাভের আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সম্পূর্ণ বেআইনীভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ট্যাপের পানি বোতল জাত করে সুপেয় পানি বলে বাজারজাত করে আসছে। অভিযানে কারখানার কাগজপত্র হালনাগাদ না থাকা এবং কারখানার লাইসেন্স না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। র‍্যাব-১১ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সহায়তায় যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করে।

সর্বশেষ পাওয়া সংবাদ