রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
সারাদেশ

পেকুয়া থেকে দুজনের মরদেহ উদ্ধার 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ও উজানটিয়া ইউনিয়নের পৃথক দুইটি স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 সোমবার (২৮ আগষ্ট) সকাল ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। তবে এদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছেন স্বজনরা।

উজানটিয়া ইউপির সদস্য মো.শরীফ কর্পোরেট সংবাদকে বলেন , টেকপাড়া বেড়িবাঁধের পাশে অর্ধগলিত একজনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করেছে। সোশ্যাল মিডিয়ায় লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্বজনরা এসে তাঁর লাশ শনাক্ত করে। নিহত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন (৫৫)। তিনি চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের মৌলভীর চর স্টেশন পাড়ার মৃত ফজল করিমের ছেলে।

টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী কর্পোরেট সংবাদকে বলেন, সকালে নতুন পাড়া মোকতার আহমদের দোকানের সামনে সড়কের ওপর ছটফট করতে করতে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মারা যান। তাঁর পরিচয় পাওয়া যায়নি। গতকাল রবিবার বিকেলে টইটং বাজারস্থ আমার মার্কেটের সামনে ওই ব্যক্তি বসা ছিল। তাঁর সাথে আমি কথাও বলেছি। সকালে শুনেছি সে মারা গেছে। তাঁর মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এদের মধ্যে টইটং থেকে উদ্ধার হওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তাঁর পরিচয় এখনো পাওয়া যায়নি। অপরজন গিয়াস উদ্দিন গত ৯ আগস্ট নিখোঁজ হন। তাঁর নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে চকরিয়া থানায় জিডিও করেছেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ