রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগরে দেশীয় অস্ত্র এবং ডাকাতির মালামালসহ আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মনজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

image-131

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় প্রমুখ।

গ্রেপ্তারকৃতরা হলেন-রাজনগরের নয়াটিলার জাকির হোসেন (৪০), শাহাপুরের রুবেল মিয়া (৩০) ও লালাপুরের আমির হোসেন (৪১)।

পুলিশ সুপার জানান, গত ২৪ আগস্ট রাতে রাজনগরের উত্তরভাগ ইউপিস্থ পশ্চিম লালাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী আমিরুন নেছার (৫৫) বসতঘরের বারান্দার কলাপসিবল গেটের তালা কেটে ও রুমের ছিটকিনি ভেঙে অজ্ঞাত ছয় থেকে সাতজন দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে ঘরের লোকদের হাত-পা বেঁধে নগদ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মোট ছয় লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ ঘটনায় রাজনগর থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়। ঘটনার পর রাজনগর থানার পুলিশ ডাকাতির এই ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করে। এর ভিত্তিতে গতকাল শনিবার রাতে রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামের জাকির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর জাকির হোসেনের বসতবাড়ি-সংলগ্ন পূর্ব পাশের ঝোপ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে রক্ষিত ডাকাতির কাজে ব্যবহৃত প্লাস্টিকের কালো রঙের একটি খেলনা পিস্তল, দুটি ছুরি, একটি লোহার তৈরি রামদা, হ্যামার, তালা কাটায় ব্যবহৃত কাটার জব্দ করা হয়। পরে তাদের কাছ থেকে এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি রূপার চেইন এবং নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ