রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
সারাদেশ

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত স্বামী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: পরকিয়া, মাদক সেবন ও অসামাজিক কর্মকান্ডে বাধা দেয়ায় স্ত্রীকে হত্যা করে উড়না দিয়ে মরদেহ বসত ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর ঘটনায় ঘাতক স্বামী মাসুদ রানাকে গ্রেফতার করেছে র‍্যাব ১ ।

গতকাল রাতে আশুলিয়ার একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র‍্যাব সদস্যরা ।

রোববার সকালে পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো: ইয়াসির আরাফাত হোসাইন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৮ জুলাই গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশের ময়নাতদন্তে বেরিয়ে আসে পরকিয়া, মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপে বাধা দেয়ায় স্ত্রী হাফিজা আক্তারকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করে পরে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে পালিয়ে যায় স্বামী মাসুদ রানা (৪৬)। বিগত দুইমাস সে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো।

আসামী মাসুদ রানার নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণ সহ তিনটি মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের ধরতে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ