রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
সারাদেশ

চট্টগ্রামে পাহাড় ধ্বসে বাবা-মেয়ের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় পাহাড় ধ্বসে বাবা ও সাত মাস বয়সী শিশুসন্তানের মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) ভোরে ষোলশহর আইডব্লিউ কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো- মো. সোহেল (৩৩) ও তার মেয়ে বিবি জান্নাত।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক। তিনি বলেন, সকাল সাড়ে ৭টায় পাহাড় ধসে গুরুতর আহত দুজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ষোলশহর এলাকায় একটি পাহাড় ধ্বস হয়েছে। এতে কয়েকজন আটকা পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে ফায়ার সার্ভিসের কেউ উদ্ধার অভিযানে যায়নি।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ