সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
শেয়ারবাজার

ওরিয়ন ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকশান হয়েছে (২০) পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ২৩ পয়সা।

তথ্য মতে, চলতি ২০২৪ -২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে (৪৪) পয়সা যা আগের হিসাব বছরে একই সময় যা আয় হয়েছিল ৪৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাড়িয়েছে ৮৯ টাকা ৮২ পয়সা গত ৩০ জুন, ২০২৪ সালে যা ছিল ৯২ টাকা ৫ পয়সা।

এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৬ টাকা যা ২০২৩ সালে ছিল ২.৭৪ টাকা, ২০২২ সালে ছিল ৩.৬২ টাকা, ২০২১ সালে ছিল ৪.০১ টাকা ও ২০২০ সালে ছিল ২.৮৪ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৯২.০৫ টাকা যা ২০২৩ সালে ছিল ৮৮.৯৯ টাকা, ২০২২ সালে ছিল ৮২.৫৩ টাকা, ২০২১ সালে ছিল ৭৯.৭৬ টাকা ও ২০২০ সালে ছিল ৭৬.৭৭ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ