বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

সূচকের পতনে কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও  টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৯টি কোম্পানির ৩১ কোটি ৩ লক্ষ ৫০ হাজার ৩৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৮০ কোটি ৬৩  লক্ষ ৯১ হাজার ৩৮৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৯.৯৩ পয়েন্ট কমে ৫৭৮৪.৩৭ ডিএস-৩০ মূল্য সূচক ৬.৫১ পয়েন্ট কমে ২১৮৬.২১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.৭৫৬ পয়েন্ট কমে ১১৭৭.৩০ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানীর শেয়ার।
                       
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সামিট অ্যালায়েন্স পোর্ট, এমএল ডাইং, আইটিসি, আইপিডিসি,  ড্রাগন সোয়েটার, বেক্সিমকো, তৌফিকা  ফুড, কুইনসাউথ টেক্সটাইল, মালেক  স্পিনিং ও টেকনো ড্রাগ লি:।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএনআইসিএল, এমএল ডাইং, বিডি থাই ফুড, রিলায়েন্স ইন্সু:, গ্লোবাল ইন্সু:, পিপলস ইন্সু:, কর্নফুলি  ইন্সু:, ড্রাগন সোয়েটার, বিডি থাই ও  ইউনিয়ন  ইন্সু:।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সিএপিএম আইবিএল মি.ফা., ফারইস্ট লাইফ ইন্সু:, মেঘনা পেট, ন্যাশনাল হাউজিং, এএফসি অ্যাগ্রো, একমি পেস্টিসিয়াস,  ইবিএল এনআরবি মি. ফা., ১ম জনতা মি. ফা., পপুলার ১ম মি. ফা. ও  ট্রাস্ট ব্যাংক  ১ম  মি. ফা.।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৮৮৯০৭২২০২৪৯.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ