সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল
ভিডিও গ্যালারী

গোল্ডেন গ্লোবস জিতলো ‘RRR’ সিনেমার ‘নাটু নাটু’

বিনোদন ডেস্ক : এসএস রাজামৌলির পরিচালনায় গত বছর মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘আরআরআর’ ছবিটি। এই ছবির গান ‘নাটু নাটু’ গোল্ডেন গ্লোবস পুরস্কারে সেরা গানের শিরোপা জিতে নিল। এই বিভাগে টেলর সুইফ্ট এবং লেডি গাগার মতো গায়কদের টেক্কা দিয়েছে রাহুল সিপলিগুঞ্জ এবং কলা ভৈরবের গাওয়া ‘নাটু নাটু’।

গোল্ডেন গ্লোবস পুরস্কারের জন্য সেরা সঙ্গীত বিভাগে মনোনীত হয়েছিল গুলেরমো দেল তোরো পরিচালিত ‘পিনোচিও’ ছবির ‘চায়ো পাপা’ গানটি।

এ ছাড়াও তালিকায় ছিল টেলর সুইফ্টের কণ্ঠে ‘ক্যারোলিনা’, লেডি গাগার কণ্ঠে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির ‘লিফ্ট মি আপ’ গানটি। কিন্তু এমএম কিরাভানি, কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জের কণ্ঠে ‘নাটু নাটু’ গানটি সকলের মনে ধরেছে শেষমেশ।

অনুষ্ঠানে মঞ্চে পুরস্কার নিতে ওঠেন ছবির সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী। তিনি বলেন, ‘‘এই পুরস্কার আমার ভাই এস এস রাজামৌলির। পাশাপাশি এই গানে অবিশ্বাস্য এনার্জি নিয়ে নাচার জন্য রাম চরণ এবং জুনিয়র এনটিআরকে ধন্যবাদ।’’

প্রসঙ্গত, গোল্ডেন গ্লোবস পুরস্কারে সঙ্গীতের পাশাপাশি সেরা বিদেশি ভাষার ছবির বিভাগেও মনোনীত হয়েছিল ‘আরআরআর’। কিন্তু পুরস্কার রয়ে গেছে অধরা। এই বিভাগে সেরার খেতাব পেয়েছে ‘আর্জেন্টিনা, ১৯৮৫’ ছবিটি।

শনিবার লস অ্যাঞ্জেলেসে ছবির বিশেষ প্রদর্শনীতে অংশ নেন রাজামৌলি এবং ছবির অন্যতম অভিনেতা জুনিয়র এনটিআর। অস্কার কমিটির সদস্যরাও এই ছবি দেখার পর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ভারতীয় দর্শকমহলের কাছেও কম প্রশংসা কুড়োয়নি ‘আরআরআর’ ছবিটি। মার্চ মাসে মুক্তি পেয়ে অল্প সময়ের মধ্যেই ছবির ব্যবসা ১,২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে।
সূত্র-আনন্দবাজার।

এই সম্পর্কিত আরো

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল