সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ এসএসসি ও সমমানের পরীক্ষা : - প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী ফুলবাড়ীয়ায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে-নাতি আটক
বিনোদন

৯ টাকা মোহরানায় অভিনেত্রী চমকের বিয়ে

বিনোদন ডেস্ক: বিয়ে করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শক্রবার (২১ জুন) আজমান নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এরপর চমক জানালেন ৯ টাকা মোহরানায় বিয়ে করেছেন তিনি।

শনিবার (২২ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চমক নিজেই বিয়ের খবর এবং ছবি প্রকাশ করেছেন। বিয়ের ছবিতে চমককে খুব সাধারণভাবে দেখা গেছে। একটি মাদ্রাসায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ছবিতে তাদের সঙ্গে সেখানের ছাত্র-ছাত্রীদেরও দেখা গেছে।

বিয়ের ছবি শেয়ার করে চমক লিখেছেন, বন্ধুরা, ৯ আমার জন্য সৌভাগ্যের নম্বর, যেহেতু আমার জন্মদিন ৯ জুলাই, তাই আমরা মোহরানা ৯ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা দুজনেই বিশ্বাস করি যে একটি সুখী বিবাহিত জীবনের জন্য অর্থ কখনই গুরুত্বপূর্ণ নয়। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত ভালোবাসা, যা আমাদের সারা জীবন একসঙ্গে রাখবে বলে আমরা বিশ্বাস করি। চমক আরও লিখেছেন, কাছের কিছু মানুষকে নিয়ে আমরা একটি সাধারণ বিয়ের আয়োজন করেছি, মাদ্রাসার বাচ্চাদের নিয়ে খেয়েছি। আমরা এটিকে সহজ ও সাধারণ রাখতে চেয়েছি। আমাদের পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনেক ভালোবাসা।

চমকের বরের নাম আজমান নাসির, পেশায় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। চমকের সঙ্গে তাকে দেখা গেছে চলতি বছর এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে।

শুক্রবার (২১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমের বিষয় বিষয়ে বলেছেন চমক। একাধিক ছবি পোস্ট করেছেন চমক। এবার গায়েহলুদের সাজে দেখা গেছে চমক ও তার হবু স্বামীকে। শাড়ি ও ফুল দিয়ে সেজেছেন চমক। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (১৮ জুন) রাতে ভক্তদের আংটিবদলের খবর দিয়েছেন চমক। নিজের পছন্দের মানুষটির সঙ্গে আংটিবদল হয়েছে তার। বিশেষ দিনের দুটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন অভিনেত্রী।

Imported from WordPress: image-56.png

ছবিতে দেখা গেছে, লাল সেলয়ার কামিজ ও লাল পাঞ্জাবিতে সেজেছেন চমক ও তার হবু স্বামী। অন্য একটি ছবিতে দেখা গেছে দুজনের হাতে আংটি।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো- ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।

এই সম্পর্কিত আরো

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার

মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা

অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ফুলবাড়ীয়ায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে-নাতি আটক