শনিবার, ১৩ জুন ২০২৬
শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনাম
জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তা, ৩ পুলিশ সদস্য ক্লোজড নিঃশর্ত ক্ষমা চাইলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ভারতের নতুন হাইকমিশনার - একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু প্যারাগুয়েকে বিধ্বস্ত করে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ মিশন শুরু, জোড়া গোল বালোগুনের ১৫০ সিসির বেশি বাইক নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক ভ্যাটের আওতা বাড়াতে বিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেবে সরকার প্রস্তাবিত বাজেটে চমক: - ৬৭ সেরা করদাতার জন্য থাকছে বিশেষ নাগরিক সুবিধা আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ডাক পেলেন সেনেসি
advertisement
কর্পোরেট সংবাদ

আইএফআইসি ব্যাংকের গোপালগঞ্জ-চাঁদপুর ও গাইবান্ধা শাখার শুভ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: সবচেয়ে বেশি শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কে সারাদেশের প্রতিটি মানুষকে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তির লক্ষ্যে গোপালগঞ্জ, চাঁদপুর ও গাইবান্ধাতে আইএফআইসি ব্যাংকের নতুন তিনটি শাখার উদ্বোধন হয়েছে।

সম্প্রতি গোপালগঞ্জ জেলা সদরের এমদাদুল হক প্লাজায় উদ্বোধন হয়েছে আইএফআইসি ব্যাংকের গোপালগঞ্জ শাখার।শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, আজহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: মিজানুর রহমান। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের হেড অব ব্রাঞ্চ বিজনেস মো: রফিকুল ইসলাম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এর আগে গত মঙ্গলবার (২০ জুন, ২০২৩) যাত্রা শুরু করে আইএফআইসি ব্যাংকের চাঁদপুর শাখা। চাঁদপুর সদর থানার জেএম সেনগুপ্ত রোডে অবস্থিত শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোতাব্বার হাসান।

একই ধারাবাহিকতায় এর আগে রবিবার (১৮ জুন, ২০২৩) গাইবান্ধার সার্কুলার রোডে অবস্থিত ফিরোজা মার্চেন্ট প্লাজাতে উদ্বোধন হয় গাইবান্ধা শাখার। শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমান।

সর্বশেষ পাওয়া সংবাদ