বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ২৯ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস ইরানের
খেলাধূলা

টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (২১ এপ্রিল) প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
 
নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে বল হাতে নজর কেড়েছেন তিনি। এছাড়া শেষ দিকে ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখতে পারেন সাকলাইন। 
 
২০২৩ সালে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি টি টোয়েন্টি খেলেন পেসার রিপন মন্ডল। এবার প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন তিনি। 
 
সিরিজের প্রথম দুই ম্যাচের দলে সুযোগ পাননি মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। বিশ্রাম দেওয়া হয়েছে এই তিন পেসারকে।
 
২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। ২ মে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। 
 
বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।

এই সম্পর্কিত আরো

জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

২৯ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা

টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ

শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস ইরানের