বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ট্রাক্টর-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২ ‘উপায়’ এর নতুন সিইও হলেন শ্যামল বরন দাশ বোরো মৌসুমের ধান-চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন চার অস্বচ্ছল মেধাবী ছাত্রী প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা
জাতীয়

জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

আগামী জুলাই মাস থেকে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, প্রাথমিকভাবে সারাদেশে প্রথম ধাপে প্রথম শ্রেণির এক লাখ শিক্ষার্থীর কাছে এসব পণ্য পৌঁছে দিতে চায় সরকার।
 
বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও পোশাক বিতরণ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে এ কথা জানান তিনি।
 
মাহদী আমিন বলেন, পাইলট আকারে কার্যক্রমটি শুরু হচ্ছে। প্রথম শ্রেণী থেকে প্রাথমিকভাবে শুরু হচ্ছে এবং প্রতি উপজেলায় দুটি করে স্কুলে দেয়া হবে। স্কুল নির্বাচন করবেন স্থানীয় প্রশাসন। প্রথম মাসে অন্তত এক লাখ শিক্ষার্থীর মাঝে ব্যাগ ও পোশাক পৌঁছে দেয়ার লক্ষ্য।
 
তিনি জানান, তিনটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে প্রান্তিক এলাকা পর্যন্ত দেশীয় উৎপাদিত পণ্য পর্যায়ক্রমে পৌঁছে দেয়া হবে। এ ক্ষেত্রে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
 
এদিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলে দেয়া হবে। সব প্রাথমিক স্কুলে একই রকম পোশাক হবে। তবে ছেলে এবং মেয়েদের পোশাক ও ব্যাগ আলাদা হবে।
 
আর বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, পাট-শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। পলিথিনের কারণে যে পরিবেশ দূষণ হচ্ছে সেখান থেকে জনগণকে  সরিয়ে নিয়ে আসতে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পণ্য পৌছে দেয়ার এই কর্মসূচি নেয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

ময়মনসিংহে ট্রাক্টর-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

‘উপায়’ এর নতুন সিইও হলেন শ্যামল বরন দাশ

বোরো মৌসুমের ধান-চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন চার অস্বচ্ছল মেধাবী ছাত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১

জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা