মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে ইএনটি বিভাগে যোগ দিলেন ডাঃ আদনান জাওয়াদ পটুয়াখালীতে আইএফআইসি ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ কর্মসূচি নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা ইফাদ অটোসের পর্ষদ সভার তারিখ ঘোষণা
সারাদেশ

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে মুজিবুর রহমান (৫৫) নামের একটি টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত আটটার দিকে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
 
মুজিবুর রহমান নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে| তিনি মাধবদী শহরের কালীবাড়ি এলাকার একটি টেক্সটাইল মিলের কেয়ারটেকার ছিলেন।
 
নিহত ব্যক্তির স্বজন ও পুলিশ সূত্র বলছে, মুজিবুর রহমান গতকাল সন্ধ্যায় নরসিংদী শহরে ব্যক্তিগত কাজ সেরে মাধবদী ফিরছিলেন| পথে ৫ নম্বর ব্রিজ এলাকায় একদল দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে। ওই সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর মুঠোফোন ও সোনার আংটি ছিনিয়ে নেওয়া হয়| রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে রেখে দুর্বৃত্তরা চলে যায়।
 
পরে স্থানীয় কয়েকজন মুজিবুর রহমানকে উদ্ধার করেন এবং অটোরিকশায় করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়| হানিফ নামের ওই অটোরিকশাচালকও হাসপাতাল থেকে চলে যান। এ সময় হাসপাতালের জররি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 
 
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির বলেন, ‘আমাদের হাসপাতালে অজ্ঞাত এবং মৃত অবস্থায় তাঁকে (মুজিবুর রহমান) আনা হয়েছিল| পরে স্বজনেরা এসে তাঁর লাশ শনাক্ত করেন| নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল| ময়নাতদন্তের জন্য লাশ রাতেই মর্গে পাঠানো হয়।
 
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন জানান, এ হত্যাকারে রহস্য উদ&ঘাটনে পুলিশ কাজ করছে| হাসপাতালে নামিয়ে দিয়ে চলে যাওয়া অটোচালককে শনাক্তের চেষ্টা চলছে| তাঁকে খুঁজে পেলে হত্যাকারে রহস্য উদঘাটনে সহায়ক হবে।

এই সম্পর্কিত আরো

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে ইএনটি বিভাগে যোগ দিলেন ডাঃ আদনান জাওয়াদ

পটুয়াখালীতে আইএফআইসি ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ কর্মসূচি

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

ইফাদ অটোসের পর্ষদ সভার তারিখ ঘোষণা