বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ২৯ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস ইরানের
আইন-আদালত

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ

ময়মনসিংহের তারাকান্দায় পলিটেকনিক শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল (২০) হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলায় দুই নারীকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ জাকির হোসেন এই রায় ঘোষণা করেন।
 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আসিফ রানা নাঈম ওরফে রানা, মোঃ গোলাম হোসেন ওরফে গুলু, আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, ফরিদ আহম্মেদ ওরফে বাবু, ইউনুছ আলী ওরফে ইন্নাস আলী ও শামছুল হক। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আব্দুল হেলিম ছাড়া বাকি সবাই একই পরিবারের সদস্য।
 
কারাদণ্ডপ্রাপ্ত দুই নারী হলেন—মোছাঃ খালেদা আক্তার ও মোছাঃ রেহেনা খাতুন। তাদের সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
 
মামলার বিবরণে জানা যায়, নিহত শাহীনুর আলম ইকবাল ময়মনসিংহ নগরীর রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। ২০২১ সালের ৩১ মে রাতে তারাকান্দা উপজেলার পলাশকান্দা টানপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পাঁচ দিন পর ৫ জুন স্থানীয় একটি বাঁশঝাড়ের নিচে পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে তার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
এ ঘটনায় ইকবালের ভাই সেলিম মিয়া বাদী হয়ে একই গ্রামের আসিফ রানা নাঈমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
 
পুলিশের তদন্তে জানা যায়, ইকবালের পরিবারের সঙ্গে প্রতিবেশী গোলাম হোসেনের পরিবারের জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে ইকবালকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়।
 
গ্রেফতার হওয়ার পর প্রধান আসামি আসিফ রানা নাঈম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার তথ্যের ভিত্তিতে পুলিশ অন্য আসামিদের গ্রেফতার করে। দীর্ঘ তদন্ত শেষে ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে আজ এই রায় ঘোষণা করেন।
 
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশা করি দ্রুত এই রায় কার্যকর হবে।’
 
অন্যদিকে আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরো

জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

২৯ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা

টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ

শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস ইরানের