সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’ বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল আইপিডিসি টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক ১ দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ - দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ মানহানির দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত সোশ্যাল ইসলামী ব্যাংকে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
advertisement
শেয়ারবাজার

আমরা নেটওয়ার্কের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্ক লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ১জ: ২ অনুপাতে ৩ কোটি ৯৯ লক্ষ ৩ হাজার ৩০৪ টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে ৯২ কোটি ৯৭ লক্ষ ৯৯ হাজার ১২০ টাকা উত্তোলন করবে।

কোম্পানিটি ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করেছে ৩০ টাকা।

কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ঋণ পরিশোধ, নেটওয়ার্ক সিস্টেম আপগ্রেশন, নেটওয়ার্ক কভারেজ এক্সপেনশন ও রাইট ইস্যু সংক্রান্ত খরচ করবে।

রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী ৩০ শে জুন, ২০২৩ ইং তারিখে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ৩৮ টাকা ১১ পয়সা এবং শেয়ার প্রতি আয় ৩ টাকা ৬৪ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্টস লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ