রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ সহকারী কমিশনারকে বদলি সালমান শাহ স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী রফতানি বহুমুখীকরণে কেন্দ্রীয় ব্যাংকের স্কিমে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে নূর মোহাম্মদ শেখেরকে বিজিবির শ্রদ্ধা প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীকল্যাণমন্ত্রীর উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার
advertisement
কর্পোরেট

এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ

কৃষাণ-কৃষাণী ও উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ জুন) ঝিনাইদহে বেসরকারি উন্নয়ন সংস্থা  ‘সোসিও ইকোনমিক হেল&থ এডুকেশন অর্গানাইজেশন (সিও) কার্যালয়ে প্রকাশ্যে কৃষিঋণ ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।

সিও’এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (সিআরএমডি-১) প্রধান তনুশ্রী মিত্র, খুলনা ও  বরিশাল জোনের প্রধান কৃষিবিদ মো. আব্দুল হালিম, হাটগোপালপুর শাখার ব্যবস্থাপক মো. জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
কৃষি উন্নয়ন ও নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠানে ৫০০ জনের মধ্যে সর্বমোট ৩৫ কোটি টাকা বিতরণ করা হয়েছে। পাশাপাশি তাদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে পুষ্টিকর খাবারও বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি| এনআরবিসি ব্যাংক  দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কৃষিঋণ, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ঋণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সর্বশেষ পাওয়া সংবাদ