বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
দেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো ওয়ালটনের ৭ লাখ ৮০ হাজার শেয়ার ইস্যুর অনুমতি দিল বিএসইসি বিকন ফার্মার উদ্যোক্তা পরিচালকের শেয়ার গ্রহণের ঘোষণা ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা - ইতিহাস গড়ে মিস ইউনিভার্স হলেন জেনিফার কমলা-আপেল ও খেজুর আমদানিতে শুল্ক-কর অব্যাহতি হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু ২৭ নভেম্বর থেকে যশোরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা
advertisement
শেয়ারবাজার

ওয়ালটনের ৭ লাখ ৮০ হাজার শেয়ার ইস্যুর অনুমতি দিল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যু ও বরাদ্দকরণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ২৪ নভেম্বর ২০২৬ তারিখে দেওয়া এক চিঠির মাধ্যমে বিএসইসি কোম্পানিটির প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ৭ লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যু ও বরাদ্দকরণের সম্মতি দিয়েছে। এসব শেয়ার ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারহোল্ডারদের অনুকূলে বরাদ্দ করা হবে।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির একীভূতকরণ স্কিম এবং হাইকোর্ট বিভাগের কোম্পানি-সংক্রান্ত মামলা নম্বর ৩১৮/২০২৬-এ দেওয়া আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এ শেয়ার ইস্যু ও বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ