বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু ২৭ নভেম্বর থেকে যশোরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গৌরীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনি দিয়ে ঘাতককে পুলিশে সোপর্দ এসএমই পণ্য মেলায় এনআরবিসি ব্যাংক পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ কৃষি সুরক্ষায় সৌর কোল্ড স্টোরেজ: বাংলাদেশে সম্ভাবনা যাচাইয়ে আন্তর্জাতিক গবেষণা আয়োজন
advertisement
ধর্ম-জীবন

২৭ নভেম্বর থেকে যশোরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

যশোর উপশহর মার্কাজে আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।  তাবলিগ জামাতের মূলধারার আমির মাওলানা নিজামুদ্দিনের অনুসারীদের উদ্যোগে এ ইজতেমার আয়োজন করা হচ্ছে। এতে যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে বিশ থেকে ত্রিশ হাজার মুসল্লির সমাগম হবে। 

রোববার আখেরী মোনাজাতে প্রায় এক লাখ মুসল্লির সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। 

ইজতেমার জিম্মাদার ইয়ামিনুর রহমান জানান, শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ধর্মীয় সমাবেশের সমাপ্তি ঘটবে। ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। মাঠজুড়ে প্যান্ডেল নির্মাণ ও শামিয়ানা টাঙানোর কাজ চলছে পুরোদমে। আগত মুসল্লিদের অবস্থানের সুবিধার্থে মাঠে সাতটি খিত্তা নির্ধারণ করা হয়েছে। যশোরের সাত উপজেলা থেকে আসা মুসল্লিরা এসব খিত্তায় অবস্থান করবেন। মুসল্লিদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় স্যানিটেশন ও পানি সরবরাহের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইজতেমা মাঠে ২০০ টয়লেট, ৪০০ প্রস্রাবখানা এবং অজুর জন্য ৫০০টি পানির ট্যাপ স্থাপন করা হবে। পাশাপাশি পুরো মাঠে মাইক ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে।

 ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় চৌকিদাররা দায়িত্ব পালন করবেন। সার্বিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে আয়োজকরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছেন। আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে এবারের জেলা ইজতেমা সম্পন্ন হবে এবং এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণ ঘটবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ