বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
কমলা-আপেল ও খেজুর আমদানিতে শুল্ক-কর অব্যাহতি হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু ২৭ নভেম্বর থেকে যশোরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গৌরীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনি দিয়ে ঘাতককে পুলিশে সোপর্দ এসএমই পণ্য মেলায় এনআরবিসি ব্যাংক পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
advertisement
অর্থ-বাণিজ্য

কমলা-আপেল ও খেজুর আমদানিতে শুল্ক-কর অব্যাহতি

খেজুর, কমলা ও আপেল আমদানি সহজ এবং দেশের বাজারে এসব ফলের সরবরাহ নিশ্চিত করতে আমদানিতে বিভিন্ন ধরনের শুল্ক ও কর অব্যাহতি দিয়েছে সরকার। গত ২৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। পরে তা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তাজা ও শুকনো খেজুর আমদানির ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এ সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

এই সুবিধার আওতায় এইচএস কোড ০৮০৪.১০.১১, ০৮০৪.১০.১৯, ০৮০৪.১০.২১ ও ০৮০৪.১০.২৯-এর অন্তর্ভুক্ত চার ধরনের খেজুর আমদানি করা যাবে। এর মধ্যে সর্বোচ্চ ২ দশমিক ৫ কেজি ওজনের প্যাকেটে মোড়কজাত বা কৌটাজাত তাজা ও শুকনো খেজুরসহ অন্যান্য শ্রেণির খেজুর রয়েছে।

এ ছাড়া কমলা ও আপেল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক ও অগ্রিম কর অব্যাহতি দেওয়া হয়েছে। এ সুবিধা আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে কমলার ক্ষেত্রে এইচএস কোড ০৮০৫.১০.৯০ এবং আপেলের ক্ষেত্রে ০৮০৮.১০.৯০ উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, প্রযোজ্য ক্ষেত্রে ৫ শতাংশের বেশি শুল্ক, ৫ শতাংশের বেশি নিয়ন্ত্রণমূলক শুল্ক এবং ২০ শতাংশের বেশি সম্পূরক শুল্কসহ নির্ধারিত সীমার অতিরিক্ত শুল্ক ও করের ক্ষেত্রে এ অব্যাহতি কার্যকর হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ