বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ২৯ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস ইরানের
রাজনীতি

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

গতকাল সন্ধ্যায় থাইল্যান্ড থেকে তিনি ঢাকায় ফেরেন। এরপর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক করেন রাত প্রায় ১১টা ৩০ মিনিট পর্যন্ত।

বিএনপির মিডিয়া সেল জানায়, মির্জা ফখরুল বাসায় যাওয়ার পর অস্বস্তি বোধ করছিলেন। তখন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।

বিএনপির মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খান জানান, রাত ১টায় অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের অধীনে মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পর্যবেক্ষণে আছেন। রাত রাত ২টা ২০ মিনিটে ডা. জাহিদ জানান, এখন তিনি ভালো আছেন।

আজ বেলা ১২টায় জামায়াত নেতাদের বিএনপির মহাসচিবকে হাসপাতালে দেখতে যাওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার ফলোআপ করতে ব্যাংকক যান বিএনপি মহাসচিব।

এই সম্পর্কিত আরো

জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

২৯ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা

টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ

শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস ইরানের