রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বাড়ছে ভুয়া এআইভিত্তিক সাইবার হামলা: ক্যাসপারস্কি বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার আইসিএসবি’র ‘মাস্টারিং ব্যাংকঅ্যাস্যুরেন্স’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ছয় পদের চারটিই বছরের পর বছর শূন্য - দীর্ঘদিন জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
advertisement
জাতীয়

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বকেয়া বেতন ও নতুন মজুরি বাস্তবায়নের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোয়ারা, খান ও এনায়েত গার্মেন্টসের শ্রমিকরা। আজ রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মিরপুর ১০, ১৩, ১৪ নম্বরের দুপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং মিরপুর ১০ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, মিরপুর ১০ নম্বরের (প্যারিস রোড) মনোয়ারা, খান ও এনায়েত গার্মেন্টসের কয়েকশ শ্রমিক ডিসেম্বর মাসের আংশিক বেতন ও সাম্প্রতিক সময়ে ঘোষিত নতুন মজুরি কাঠামোতে গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধের দাবিতে গত তিন দিন ধরে কারখানার সামনে অবস্থান নেন।

তবে মালিকপক্ষ জানিয়েছে, এ গার্মেন্টস ৩টি সাব কন্ট্রাক্টভুক্ত ও লোকাল গার্মেন্টস হওয়ার কারণে নতুন মজুরি কাঠামোতে বেতন পরিশোধ করতে পারবে না তারা। তাই আগে থেকেই কারখানা বন্ধ রেখেছে।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গত মাসের আংশিক বেতন ও নতুন মজুরি বাস্তবায়নের দাবিতে তারা রাস্তায় নেমেছেন। মালিকপক্ষ তাদের দাবি না মেনে উল্টো কারখানা বন্ধ রেখেছে।

ডিএমপির পল্লবী জোনের এসি শাহিদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বেতনের ব্যাপারে আজ বিকালে মালিক ও শ্রমিকপক্ষ কারখানা পরিদর্শন অধিদপ্তরে আলোচনায় বসবে।

সর্বশেষ পাওয়া সংবাদ