শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে নূর মোহাম্মদ শেখেরকে বিজিবির শ্রদ্ধা প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীকল্যাণমন্ত্রীর উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ডোনাল্ড ট্রাম্প নরসিংদীতে তেলের ট্যাংকারে মিলল ৯২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ সপ্তাহে ১০ মিনিট ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান
advertisement
সারাদেশ

ঘরে ঢুকে যুবককে জবাই করে হত্যার অভিযোগ

ময়মনসিংহ নগরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় রুবেল নামের এক যুবককে ঘরে ঢুকে প্রথমে বাঁশ দিয়ে পিটিয়ে পরে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ নগরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রুবেল, তবে এলাকায় তিনি ‘কাইল্যা রুবেল’ হিসেবে সুপরিচিত ছিলেন।নিহতের বাড়ি ময়মনসিংহ রামকৃষ্ণ মিশন রোড এলাকায়।রুবেল মাদকসেবী হিসাবে এলাকায় পরিচিত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে রুবেল রামকৃষ্ণ মিশন রোডের একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন। এমন সময় অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাঁর ঘরে প্রবেশ করে। তারা প্রথমে রুবেলকে বাঁশ দিয়ে উপর্যুপরি মারধর করে জখম করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রুবেলের গলা কেটে তাঁকে ঘরের মেঝেতে ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতকরা।

চিৎকার ও শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় রুবেলকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শিবিরুল ইসলাম জানান, “ঘটনার পরপরই পুলিশ কাজ শুরু করেছে। কেন এবং কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, তা উদ্ঘাটনে আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। ঘাতকদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

সর্বশেষ পাওয়া সংবাদ