রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
advertisement
জাতীয়

বিদেশিরা বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, রোগী যেন বিদেশে না যায় বরং বিদেশ থেকে বাংলাদেশে চিকিৎসা নিতে আসে এমন ব্যবস্থা তৈরি করতে চান । আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি চিকিৎসা খাত নিয়ে অনেক যুদ্ধ করেছি, সেটার আস্থা প্রধানমন্ত্রী রেখেছেন। আমি তার প্রতিদান দিতে চাই। আমাদের ডাক্তাররা অনেক মেধাবী। রোগী যেন বিদেশে না যায় বরং বিদেশ থেকে রোগী আমাদের দেশে আসে এমন ব্যবস্থা তৈরি করতে চাই।

তিনি আরও বলেন, জীবনে কখনো কোনো অনিয়ম করিনি। কোথায় কোনো অনিয়ম হলে সেটা সহ্যও করব না। আমার কিছুই চাওয়ার নেই। একটাই লক্ষ্য, সেটা হলো দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো।

এ সময় তিনি স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে চিকিৎসক, নার্স, স্টাফসহ সবার সহযোগিতা চান। একইসঙ্গে দেশের বাইরে যাতে আর কোনো মানুষ চিকিৎসা নিতে না যায় সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে তাদের প্রতি আহ্বান জানান।

শিশু আয়ানের বিষয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, এখানে শুধু চিকিৎসককে দোষ দিলে হবে না, হাসপাতাল কর্তৃপক্ষ বা অন্য কারও গাফিলতি আছে কি না এবং ঘটনা আসলে কি ঘটেছিল সেটি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সেভাবেই কাজ চলছে। এখানে সরাসরি কাউকে দোষারোপ করা যাবে না।

সর্বশেষ পাওয়া সংবাদ