রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
advertisement
জাতীয়

সরকারের সঙ্গে কোনো গোপন এজেন্ডা ছিল না: সিইসি

নিজস্ব প্রতিবেদক: সরকারের সঙ্গে কোনো গোপন এজেন্ডা ছিল না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদজ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা না। রাজনীতির বড় অংশ নির্বাচন বর্জন করেছে ও প্রতিরোধের চেষ্টা করেছে। তারপরও সবার সহায়তায় নির্বাচন সম্পন্ন করেছি। জাতি সাময়িক হলেও স্বস্তি পেয়েছে। নির্বাচন নিয়ে পাঁচ বছর পর পর সংকট দেখা দিলে অর্থনীতির উন্নয়ন বাধাগ্রস্ত হবে। নির্দ্বিধায় বলতে পারি সরকারের সঙ্গে কোনো গোপন এজেন্ডা ছিল না।

সিইসি বলেন, রাজনীতির বড় অংশ নির্বাচনে অংশগ্রহণ না করায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব বেশি অংশগ্রহণমূলক না হলেও নির্বাচন আয়োজন করায় জনগণ সাময়িকভাবে হলেও স্বস্তি পেয়েছে।

ত্রিমুখী চাপে নির্বাচন সুষ্ঠু করতে কমিশন বদ্ধপরিকর ভূমিকা পালন করেছে এবং সরকারের সহায়তা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, কোনো নির্বাচনই বিতর্কের ঊর্ধ্বে যেতে পারেনি। এই নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বে যেতে পারেনি, তবে সহিংসতার যে আশঙ্কা ছিল তার ঊর্ধ্বে গিয়েছে। আমরা ত্রিমুখী চাপে নির্বাচন সুষ্ঠু করতে উদ্বুদ্ধ হয়েছি৷ সরকারের সহায়তা ছাড়া সম্ভব ছিল না৷

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২২৩টি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি পেয়েছে ১১ আসন। আর রেকর্ড ৬২টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

সর্বশেষ পাওয়া সংবাদ