শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
জাতীয়

সুষ্ঠু নির্বাচন করতে না পারলে রাষ্ট্র ব্যর্থ হবে: ইসি আনিছুর

কর্পোরেট সংবাদ ডেস্ক : আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে রাষ্ট্র ব্যর্থ হবে। দেশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১১টার দিকে নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইসি আনিছুর রহমান বলেন, কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে দেওয়া যাবে না এই নির্বাচন। উপস্থিত সবার প্রতি একটাই নির্দেশনা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করা।

ইসি আনিছুর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে রাষ্ট্র ব্যর্থ হবে। প্রশ্নবিদ্ধ করতে দেয়া যাবে না এই নির্বাচন। উপস্থিত সবার প্রতি একটাই নির্দেশনা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করা। 

আনিছুর বলেন, কিছু সমমনা দল নির্বাচন প্রতিহতের ঘোষণা দিচ্ছে। অন্য যেকোনো নির্বাচনের তুলনায় এবার সহিংসতা কম হয়েছে। আশা করি, ২০১৪ সালে যে ব্যাপক সহিংসতা ও জানমালের ক্ষতি হয়েছিল এবার তা হবে না।

তিনি বলেন, ম্যাজিস্ট্রেট ছাড়া সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড বাহিনী মুভ করতে পারবে না।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার এবং মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান।

সর্বশেষ পাওয়া সংবাদ