শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
জাতীয়

ভোট পর্যবেক্ষণে দেশীয় ২০ হাজার ৭৭৩ পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে দেশীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত চিঠিতে এ অনুমোদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷

চিঠিতে বলা হয়, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন প্রণীত নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৩ ও সংশ্লিষ্ট আইন মেনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয়ভাবে ৪০টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষককে অনুমোদন দেয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এসব পর্যবেক্ষক সংস্থার কতজন পর্যবেক্ষক কোন আসনের কোন জেলার কোন উপজেলায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন তা নির্ধারণ করে দেয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে শুধু কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার প্রদান করা হবে। অনুমোদিত স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার স্ব-স্ব রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ