শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
জাতীয়

ভোটারদের বাধা, হুমকি-ধমকি দিলে শাস্তি : ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি ধমকি দেয়, পথে ঘাটে ঘরে বাইরে যেখানেই হোক, এজন্য শাস্তির বিধান করা হয়েছে।’

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রাশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের হলরুমে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন রাশেদা সুলতানা।

রাশেদা সুলতানা বলেন, ‘ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি-ধমকি দেয়, পথে-ঘাটে কিংবা ঘরে-বাইরে যেখানেই হোক, এজন্য শাস্তির বিধান করা হয়েছে। ভোটাররা নির্ভয়ে নিঃসংকোচে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।’

তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে শাস্তির বিধান রয়েছে এবং ভোটাররা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক-ই-এলাহী চৌধুরী, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি এস এম রশিদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত সব প্রিজাইডিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা একই হলরুমে চারটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গেও মতবিনিয় করবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ