শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
জাতীয়

ফরিদপুরের এসপিকে বদলি

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানকে বদলি করা হয়েছে। তাঁকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ রদবদলের বিষয় উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে পদায়নে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছে।

একই সঙ্গে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে ফরিদপুর জেলার পুলিশ সুপার পদে পদায়নের জন্য অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন।

ফরিদপুরের নতুন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে, গত রোববার (২৪ ডিসেম্বর) ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন ফরিদপুর-৪ আসনের নৌকার প্রার্থী কাজী জাফর উল্লাহ।

তার ভাষায়, নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট নই, ফরিদপুরের এসপি চান না এখানে নৌকা মার্কার নির্বাচন হোক। তিনি চান না সদরপুর-ভাঙ্গাতে নৌকা জিতুক। টাকার জন্য তিনি নৌকাকে হারাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ