শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
জাতীয়

ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে দেব না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশে স্বাধীনভাবে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে। কিন্তু ধর্মকে ব্যবহার করে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না।

আজ রোববার (২৪ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে গণভবনে খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনাদের আগমনে গণভবনের মাটি ধন্য হয়েছে। সরকার প্রধান বলেন, শান্তি চাই, কোন ধরনের সংঘাত চাই না। বাংলাদেশর মাটি সবার জন্য বলেও উল্লেখ করেন। মুক্তিযুদ্ধে ধর্ম, বর্ণ নির্বিশেষে এক হয়ে যুদ্ধে গিয়েছিলেন এদেশের মানুষ। সকলের রক্ত মিশে আছে এই মাটিতে।

শেখ হাসিনা বলেন, কোন মানুষ শোষিত বঞ্চিত থাকবে এটা হতে পারে না, সবার অধিকার নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। স্বাধীনভাবে সব ধর্মের মানুষ ধর্ম পালন করবে। সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। এটা সারাবিশ্বের কাছে দৃষ্টান্ত, এটা ধরে রাখার অঙ্গিকার করেন। ধর্মীয় সংঘাত চাই না, ধর্ম পালনে বাধা দিক, চাই না। আনন্দ ভাগাভাগি করে নেয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। সারাদেশে ভূমিহীন-গৃহহীনদের ঘর করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবার জন্য এটা প্রযোজ্য।

নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে এটা বাংলাদেশে চলবে না। এটা অন্যায় কখনো মেনে নেয়া হবে না। দেশের অব্যাহত উন্নয়নে সরকারের পাশে থাকার অঙ্গিকার করেন খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘যিশুখ্রিষ্ট মানবতার কথাই বলে গেছেন, অসাম্প্রদায়িক একটা সমাজ চাই আমরা। এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হবে। সেভাবেই আমরা দেশটাকে গড়ে তুলতে চাই। মাঝে অনেক ঝামেলা-বাধাবিপত্তি এলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে অসাম্প্রদায়িক সমাজ গঠনের চেষ্টা করে যাচ্ছি।’

‘কিন্তু দেশের মধ্যেই কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অগ্নিসংযোগ করে মানুষ হত্যার জন্য। রেলে মানুষ মারা–কোন ধরনের রাজনীতি? রাজনীতি হবে আদর্শ নিয়ে, নীতি নিয়ে, সেখানে আগুন নিয়ে খেলা কেন? রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মানুষ হত্যা করে কী অর্জন হচ্ছে, সেটাই আমার প্রশ্ন,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ পাওয়া সংবাদ