শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
জাতীয়

সারা দেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে ১৪৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন বিজিবি।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ১৬ প্লাটুনসহ সারাদেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে সকাল ৬টা থেকে ভোট বর্জন ও সরকার পতনের দাবিতে সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ শুরু হয়েছে। যা শেষ হবে সন্ধ্যা ৬টায়। দিনব্যাপী সড়ক-রেল-নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। তবে সংবাদপত্র পরিবহনকারী বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ পরিবহনকারী যানবাহন অবরোধের আওতার বাইরে থাকবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এই অবরোধের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের এই কর্মসূচি।

উল্লেখ্য, অবরোধ শুরুর আগের দিনে শনিবার রাত সোয়া ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রাত সোয়া ৯টার দিকে গুলিস্তান টোলপ্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৯টা ২৭ মিনিটে আগুন নির্বাপণ করে। তবে বাসে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

সর্বশেষ পাওয়া সংবাদ