বুধবার, ০১ জুলাই ২০২৬
বুধবার, ০১ জুলাই ২০২৬
শিরোনাম
শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের আজ ব্যাংক হলিডে, বন্ধ ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস হার বাংলাদেশের! ২০২৬ সালের দ্বিতীয় মেয়াদের মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রিয়াদ দূতাবাসের বিজ্ঞপ্তি - সৌদিতে চলতি বছরের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের নির্দেশ সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬-তে ফ্রান্স, মেসির রেকর্ডের দ্বারপ্রান্তে এমবাপ্পে জাল সনদে মাদ্রাসা শিক্ষক - ১৩ জনের এমপিও বাতিল, টাকা ফেরতের নির্দেশ অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং নিয়ন্ত্রণে পাস হলো ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
advertisement
জাতীয়

কক্সবাজা‌রে মনোনয়নপত্র বাছাই ৩ ও ৪ ডি‌সেম্বর

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌ন-২০২৩ এর সংসদ সদস্য প‌দে কক্সবাজা‌রের ৪টি আস‌নের মনোনয়নপত্র বাছাই করা হ‌বে আগা‌মী ৩ ও ৪ ডিসেম্বর।

রোববার কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা রিটা‌র্নিং অফিসারের কার্যালয় থে‌কে এক বিজ্ঞপ্তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়।

কক্সবাজার জেলা প্রশাসক ও রিটা‌র্নিং অ‌ফিসার মো. শাহীন ইমরান স্বাক্ষ‌রিত ওই বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়ে‌ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর সংসদ সদস্য পদে দাখিলকৃত মনোনয়নপত্র জেলা প্রশাসক, কক্সবাজার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে বাছাই করা হবে।

৩ ডি‌সেম্বর সকাল ১০টায় ২৯৪ নং সংসদীয় আসন কক্সবাজার-১ এবং সকাল ১১টায় ২৯৫ নং সংসদীয় আসন কক্সবাজার-২ এর মনোনয়নপত্র বাছাই করা হ‌বে।

আর ৪ ডি‌সেম্বর সকাল ১০টায় ২৯৬ নং সংসদীয় আসন কক্সবাজার-৩ এবং সকাল ১১টায় ২৯৭ নং সংসদীয় আসন কক্সবাজার-৪ এর মনোনয়নপত্র বাছাই করা হ‌বে।

মনোনয়নপত্র বাছাইকালে তথ্যসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের উপযুক্ত প্রতিনিধি এবং মনোনয়নপত্র দাখিলকারী নিজে অথবা তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত একজন প্রতিনিধি, মনোনয়নপত্র দাখিলকারীর প্রস্তাবক ও সমর্থকসহ উপস্থিত থাকতে পারবেন বলে বিজ্ঞ‌প্তি‌তে উল্লেখ করা হ‌য়ে‌ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ