বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
খেলাধুলা

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস হার বাংলাদেশের!

ব্যাটিং-বোলিংয়ের চরম ব্যর্থতায় দীর্ঘ ২৫ বছর পর টেস্ট ফরম্যাটে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। সিরিজের একমাত্র টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে লজ্জাজনক হারের স্বাদ পেল সফরকারী টাইগাররা।

এর আগে সর্বশেষ ২০০১ সালে বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৩২ রানে হেরেছিল বাংলাদেশ। এছাড়া ২০১৩ সালের পর এই প্রথম জিম্বাবুয়ের মাটিতে টেস্ট হারল টাইগাররা।

অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় (ইনিংস ব্যবধানে) জয়ের নতুন রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। এর আগের রেকর্ডটি ছিল ২০২৫ সালে হারারেতে আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ও ৭৩ রানের জয়।

মঙ্গলবার (৩০ জুন) হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৪০ রান করা বাংলাদেশের ইনিংস হার এড়াতে প্রয়োজন ছিল আরও ২৩০ রান, হাতে ছিল ৯ উইকেট।

তবে তৃতীয় দিনের শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। দিনের দ্বিতীয় ওভারেই ব্যক্তিগত ২৩ রানে ব্লেসিং মুজারাবানির শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। আগের দিনের অপর অপরাজিত ব্যাটার মোমিনুল হকও (১৩) সুবিধা করতে পারেননি; মুজারাবানির বলে স্লিপে ব্র্যাড ইভান্সের দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি।

৪৬ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম ৬১ রানের জুটি গড়ে দলকে ১০০ পার করান। তবে এই জুটিতে ভাঙন ধরান জিম্বাবুয়ের পেসার নিউম্যান নিয়ামুরি। ফুলটস ডেলিভারিতে লাইন মিস করে ৩০ রানে বোল্ড হন শান্ত। মধ্যাহ্ন বিরতির ঠিক আগমুহূর্তে মুজারাবানির লেগ সাইডের বলে ফ্লিক করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন থিতু হওয়া মুশফিক (৩৪)।

১১৭ রানে ৫ উইকেট হারিয়ে ইনিংস হারের মুখে পড়া দলকে টেনে তুলতে ব্যর্থ হন দুই অভিষিক্ত ব্যাটার তাওহিদ হৃদয় (৯) ও অমিত হাসান (২৫)। দলীয় ১৬২ রানে নবম উইকেট পতনের পর শেষ উইকেটে হাসান ও এবাদত হোসেন ২৩ রান যোগ করে কেবল হারের ব্যবধানই কমিয়েছেন। হাসান ১৫ রানে আউট হলে ১৮৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ১২ রানে অপরাজিত থাকেন এবাদত।

জিম্বাবুয়ের পক্ষে বল হাতে মুজারাবানি ৪টি এবং রিচার্ড এনগারাভা ৩টি উইকেট নেন। প্রথম ইনিংসে ১৪০ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পান জিম্বাবুয়ের ইনোসেন্ট কাইয়া।

এই হারের মাধ্যমে টানা চার টেস্ট জয়ের পর আবারও পরাজয়ের মুখ দেখল বাংলাদেশ। এর আগে সর্বশেষ ২০২৫ সালের জুনে কলম্বোতে শ্রীলংকার কাছে ইনিংস ও ৭৮ রানে হেরেছিল টাইগাররা।

টেস্টের স্মৃতি ভুলে আগামী ৬ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরপর ১৫ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সর্বশেষ পাওয়া সংবাদ