বুধবার, ০১ জুলাই ২০২৬
বুধবার, ০১ জুলাই ২০২৬
শিরোনাম
পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত: আইজিপি শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের আজ ব্যাংক হলিডে, বন্ধ ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস হার বাংলাদেশের! ২০২৬ সালের দ্বিতীয় মেয়াদের মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রিয়াদ দূতাবাসের বিজ্ঞপ্তি - সৌদিতে চলতি বছরের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের নির্দেশ সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬-তে ফ্রান্স, মেসির রেকর্ডের দ্বারপ্রান্তে এমবাপ্পে জাল সনদে মাদ্রাসা শিক্ষক - ১৩ জনের এমপিও বাতিল, টাকা ফেরতের নির্দেশ অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং নিয়ন্ত্রণে পাস হলো ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’
advertisement
জাতীয়

ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে: প্রধানমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেছেন, শুধুমাত্র ভোট এবং নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করা যেতে পারে।

শনিবার (১৮ নভম্বর) নগরীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা চাই জনগণের ভোটাধিকার অব্যাহত থাকুক এবং ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হতে পারে।’

নির্বাচন বানচালের জন্য যারা অগ্নিসংযোগ করেছে তাদের প্রতিহত করতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি।’

তিনি বলেন, ‘সুতরাং, যারা সন্ত্রাসবাদের মাধ্যমে নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে বানচালের চেষ্টা করছে তাদের সম্পর্কে জনগণকে সচেতন থাকতে হবে।’ পাশাপাশি যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে তাদের ধন্যবাদ জানান শেখ হাসিনা।

সরকার প্রধান বলেন, যেসব রাজনৈতিক দলের জনগণের প্রতি আস্থা ও বিশ্বাস নেই এবং রাজনৈতিক দল হিসেবে সুসংগঠিত নয়, তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে।

তিনি উল্লেখ করেছেন, নির্বাচন বানচাল একটি দেশের জন্য চরম ক্ষতির কারণ হতে পারে।

২০১৩ এবং ২০১৪ সালে অগ্নিসন্ত্রাসের কারণে জীবন ও সম্পদের ক্ষতির কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘অগ্নিসন্ত্রাসের মাধ্যমে জীবন ও সম্পত্তি ধ্বংস করা কোন ধরনের রাজনীতি?’

অনুষ্ঠানের শুরুতে আওয়ামী লীগ সভাপতির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ।

এরআগে গণভবন থেকে প্রাইভেটকারে চড়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন শেখ হাসিনা।
পরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সরকারি গাড়িতে করে বঙ্গভবনে যান তিনি।

আরও পড়ুন:

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন শেখ হাসিনা

নির্বাচনে অংশগ্রহণের জন্য সব দলের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ পাওয়া সংবাদ