বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ২৯ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস ইরানের
জাতীয়

ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটির বেশি সিমধারী

কর্পোরেট সংবাদ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ সিমধারী। সরকারি হিসেব অনুযায়ী, ‘ঈদ উদযাপনে গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল ৭ দিনে ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ সিমধারী ঢাকার বাইরে গেছেন। এ সাত দিনে ঢাকায় প্রবেশ করেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ সিমধারী।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিজের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বরাত দিয়ে তিনি লিখেছেন, ‘ঈদের ছুটির সাত দিনে ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেছেন। বিপরীতে ৪৪ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।’

চারটি মোবাইল ফোন অপারেটর-গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৮ মার্চ থেকে ঈদের দিন ৩১ মার্চ পর্যন্ত ঢাকা ছেড়েছেন ৭৭ লাখ ৪৫ হাজার ৯৮৫ জন। এরপর ১ থেকে ৩ এপ্রিল ঢাকা ছাড়েন আরও ২৯ লাখ ৮৩ হাজার ১৭০ জন। একক দিনে সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়েন ৩০ মার্চ, সংখ্যাটি ছিল ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১।

ঈদের ছুটি শেষে মানুষ এখন ঢাকায় ফিরতে শুরু করেছেন। শুক্রবার (৪ এপ্রিল) ঢাকায় ফিরে এসেছেন সর্বোচ্চ ৯ লাখ ৯৮ হাজার ৫৭৯ জন সিমধারী।

এই সম্পর্কিত আরো

জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

২৯ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা

টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ

শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস ইরানের