সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
জাতীয়

পুলিশের ২৯০ কর্মকর্তা পাচ্ছেন এসপি ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি

অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অস্থায়ী ‘সুপারনিউমারারি পদ’ সৃষ্টি করে পুলিশের ২৯০ কর্মকর্তা এসপি ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাচ্ছেন। ইতোমধ্যে এ পদোন্নতি অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী- নতুন সৃষ্ট পদের মধ্যে ১৪০ জনকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এবং ১৫০ জন ‘পুলিশ সুপার’ পদে পদোন্নতি পাবেন।

প্রজ্ঞাপন বলা হয়, এই আদেশ অবশ্যই অর্থ বিভাগ থেকে অনুমোদন নিতে হবে। এই ‘সুপারনিউমারারি পদের মেয়াদ হবে পদ সৃষ্টির দিন থেকে এক বছর। প্রসঙ্গত, সুপারনিউমারারি পদ হলো- সংখ্যাতিরিক্ত পদ। এতে কর্মকর্তা একই পদে অধিষ্ঠিত এবং পদোন্নতির পরেও একই দায়িত্ব পালন করেন।

সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে অতিরিক্ত মহাপরিদর্শক (গ্রেড ১) পদে ১৫, অতিরিক্ত আইজি (গ্রেড ২) পদে ৩৪, ডিআইজি পদে ১৪০, অতিরিক্ত ডিআইজি পদে ১৫০ এবং এসপি পদে ১৯০ জনের পদোন্নতির অনুরোধ পাঠানো হয়। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

পদ সৃষ্টির বিষয়ে ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশ প্রশাসনে পদোন্নতি প্রক্রিয়া ঝুলে থাকা সমস্যা সমাধানের জন্য ‘বিশেষ ব্যবস্থার’ অধীনে এই পদগুলো তৈরি করা হয়েছে। তিনি বলেন, যদি সুপারনিউমারারি পদ সৃষ্টি না হয় তাহলে ২০৩০ সাল পর্যন্ত কর্মকর্তারা পদোন্নতি পাবেন না।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ