সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
জাতীয়

‘ড. ইউনূসের মামলা স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো দুঃখজনক’

কর্পোরেট সংবাদ ডেস্ক : মুহাম্মদ ইউনূসের বিচারাধীন মামলাগুলো স্থগিত করার জন্য অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিছু বৈশ্বিক বিশিষ্টজনের পাঠানো চিঠিকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এটি বাংলাদেশ সরকারের নজরে এসেছে, রাজনৈতিক নেতাসহ একদল আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং কিছু বাংলাদেশি নাগরিক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লিখেছেন।

এতে বলা হয়েছে, খোলা চিঠিতে সুস্পষ্টভাবে তথ্যের ঘাটতি রয়েছে এবং এটি বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি অবমাননাকর। এটি সরকারের কাছে বিস্ময়কর, চিঠিতে স্বাক্ষরকারীরা ইতোমধ্যে বিচারাধীন মামলার যোগ্যতা এবং বিচারিক কার্যক্রমের ফলাফল সম্পর্কে তাদের নিজস্ব সিদ্ধান্তে পৌঁছেছেন।’

বাংলাদেশ পেনাল কোড এবং অ্যান্টি-মানি লন্ডারিং অ্যাক্ট, ২০১২ এর সুনির্দিষ্ট বিধানের অধীনে মামলা দায়ের করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। সূত্র-বাসস।

আরও পড়ুন:

শ্রম আইন লঙ্ঘনে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে: আপিল বিভাগ

আবারও মানিলন্ডারিং এর মামলায় ড. ইউনূস

সাংবাদিক ইলিয়াসের সম্পত্তি ক্রোক করার নির্দেশ

ধর্ষণের শিকার নারীর ‘টু ফিঙ্গার’ পরীক্ষা নিষিদ্ধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সর্বশেষ পাওয়া সংবাদ