বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম
জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ২৯ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস ইরানের
অর্থ-বাণিজ্য

বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী

আর্থিক সমস্যা মোকাবিলা করে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, অর্থনীতিতে সমস্যা আছে, চাইলে রাতারাতি কোনো কিছুর পরিবর্তন সম্ভব নয়। তবে তা উত্তরণের চেষ্টা চলছে।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইনান্স করপোরেশনের (আইটিএফসি) নির্বাহী কর্মকর্তা (সিইও) হানি সালেম সনবলের সঙ্গে সাক্ষাৎ করেন অর্থমন্ত্রী। সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

ডলারের রেট কমিয়ে আনার ব্যাপারে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, বড় অর্থনীতির দেশ বাংলাদেশ। আর্থিক সমস্যা আছে, সেগুলো মোকাবিলা করেই এগিয়ে যেতে কাজ করছে সরকার। আগে যেসব সমস্যা ছিল, সেগুলোর মধ্যে বেশকিছু সমস্যার সমাধান হয়েছে।

এ সময় আইটিএফসি সিইও হানি সালেম সনবল বলেন, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অবকাঠামো খাতে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়ানো হবে। নতুন নতুন খাতে সহযোগিতা কিভাবে বাড়ানো যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আরও সহযোগিতা করতে চায় আইটিএফসি। দুই পক্ষ নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে চায়। আইটিএফসি সাহয্যের পরিমাণ আরও বাড়াতে চায়। এক্ষেত্রে বেসরকারি খাতকে যুক্ত করা হবে।

এই সম্পর্কিত আরো

জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

দেশের ৭ জেলায় মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ট্রাস্ট ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

২৯ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা

টি-টোয়েন্টির দল ঘোষণা বিসিবির, নেই তাসকিন-মোস্তাফিজ

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ

শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস ইরানের