রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬
advertisement
অর্থ-বাণিজ্য

রোববার ব্যাংক বন্ধ থাকবে যে এলাকায়

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুর জেলার চেহেলগাজী ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন আগামী রোববার (৩১ মার্চ) অনুষ্ঠিত হবে। এদিন সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, দিনাজপুর জেলার সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

0-1

এতে আরও বলা হয়, চেহেলগাজী ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ৩১ মার্চ নির্বাচনি এলাকার তফসিলি ব্যাংকগুলোর সকল শাখা বা উপশাখা বন্ধ থাকবে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রমজানে ব্যাংকের অফিস সূচি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকে। তবে এ সময়ে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন অব্যাহত রাখছে ব্যাংকগুলো।

রমজান শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আগের অবস্থায় ফিরবে বলেও জানিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। রমজানের আগে ব্যাংকের অফিস সূচি ছিলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

সর্বশেষ পাওয়া সংবাদ