সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
অর্থ-বাণিজ্য

রমজানে একসাথে বেশি পণ্য না কেনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : রমজানে একসাথে বেশি পণ্য না কেনার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আসন্ন রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত ও বাজার স্থিতিশীল রাখতে সরকার পর্যাপ্ত পদক্ষেপ গ্রণের অংশ হিসেবে তিনি এ আহ্বান জানান।

রোববার (২২ জানুয়ারি) রংপুর ক্রিকেট গর্ডেনে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর উদ্যোগে আয়োজিত মাসব্যাপী রংপুর শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানিয়েছেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে কোন পণ্যের সংকট হবে না, মূল্যও বৃদ্ধি পাবে না। ভোক্তারা যদি একসাথে বেশি পণ্য ক্রয় না করেন, তবে বাজারে পণ্যের উপর বেশি চাপ পড়বেনা।

তিনি বলেন, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বা স্বাভাবিক সময়ে কোন ব্যবসায়ী কোন ধরনের অবৈধ মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টি করে এ সকল পণ্যের মূল্য বৃদ্ধি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, সরকার ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী সব ধরনের সহযোগিতা করছে।

বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, উৎপাদন ব্যয়ের সাথে সম্বনয় করে করা হয়েছে, এতে অর্থনীতিতে কিছুটা প্রভাব পড়া স্বাভাবিক। তিনি বলেন, দেশের মানুষের জন্য ন্যায্যমূল্যে গ্যাস ও বিদ্যুতের মূল্য নিশ্চিত করা চেষ্টা চলছে।

রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় স্থানীয় ও দেশের বিভিন্ন অঞ্চলের মোট ১২০ টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা দর্শনাথীদের জন্য খোলা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম, প্রশাসন ও ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন:

শুল্ক জটিলতায় বেনাপোল বন্দরে আটকা ৪২ ট্রাক চিনি

পাতাল রেলের নির্মাণ কাজের উদ্বোধন ২৬ জানুয়ারি

শতভাগ আর্থিক অর্ন্তভুক্তি বাস্তবায়নে লৈঙ্গিক সমতা নিশ্চিত হওয়া জরুরি

সর্বশেষ পাওয়া সংবাদ