রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
অর্থ-বাণিজ্য

ভোলায় সেমাই কারখানাকে জরিমানা

কর্পোরেট সংবাদ ডেস্ক: ভোলা জেলার দৌলতখান উপজেলায় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরীর অপরাধে একটি কারখানাকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শুক্রবার বেলা ১১ টায় দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকার গুড ফুড এগ্রো নামের সেমাই কারখানাকে এ জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

মাহমুদুল হাসান জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এই অভিযান চালানো হয়। এসময় নকল মোড়ক ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরির অপরাধে গুড ফুড এগ্রো নামের একটি কারখানাকে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেছে জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।

সর্বশেষ পাওয়া সংবাদ