রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
অর্থ-বাণিজ্য

চাল আমদানির অনুমতি পেল ৩০ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: বাজার নিয়ন্ত্রণে এবার ৩০ প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো মোট ৪৯ হাজার টন সিদ্ধ চাল ও ৩৪ হাজার টন আতপ চাল আমদানি করতে পারবে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান হোছাইনী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাল আমদানির অনুমোদন পাওয়া আমদানিকারকদের ২৫ এপ্রিলের মধ্যের চাল দেশের বাজারে বাজারজাত করতে হবে। আমদানি করা চাল পুনঃপ্যাকেটজাত না ক্রএ আমদানি করা বস্তাতে করেই বিক্রি করতে হবে।

পাশাপাশি আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ