রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
অর্থ-বাণিজ্য

বুটেক্সকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির বিবেচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ রাষ্ট্রপতির

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। আজ মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের নেতৃত্বে এক প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সাক্ষাতকালে তিনি এই নির্দেশনা দেন।

রাষ্ট্রপ্রধান বলেন, টেক্সটাইল বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম প্রধান এবং সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত।

তিনি টেক্সটাইল খাতের আধুনিকায়ন ও বৈচিত্রকরণে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিশ্ববাজারে বাংলাদেশের টেক্সটাইল পণ্যকে আরো বেশি জনপ্রিয় ও আকর্ষণীয় করতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।

সাক্ষাতকালে বুটেক্স উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমসহ সার্বিক বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি বলেন, ১৯৫৭ সালে তৎকালীন সরকারের মন্ত্রী থাকাকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেক্সটাইল ইনস্টিটিউটের একাডেমিক ও আবাসিক ভবন নির্মাণের জন্য তেজগাঁওয়ে জায়গা বরাদ্দ দেন এবং প্রতিষ্ঠানটির নির্মাণকাজ শুরু করেন।

বুটেক্স উপাচার্য বলেন, পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে এটিকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করেন।

তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনায় রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ