রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
অর্থ-বাণিজ্য

বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সকলকে স্বস্তি দিবে : নসরুল হামিদ

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, চলমান গ্রীষ্মকাল, সেচ মৌসুম ও পবিত্র রমজানে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সকলকে স্বস্তি দেবে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়ানো হচ্ছে। পর্যায়ক্রমে পরিস্থিতির আরও উন্নতি হবে।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়ানো হচ্ছে। পর্যায়ক্রমে পরিস্থিতির আরও উন্নতি হবে।

প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার বিত্র রমজান মাস, চলমান গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুৎ ও শিল্প শ্রেণীতে গ্যাস বরাদ্দ সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস সরবরাহ আমাদের মূল লক্ষ্য।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, সেচ কাজের জন্য রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত বৈদ্যুতিক পাম্প চালু থাকবে। সিএনজি স্টেশন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। ঈদ উপলক্ষে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশন ২৪ ঘন্টা খোলা থাকবে। এরপর আগের মতো সিএনজি স্টেশন খোলা ও বন্ধ থাকবে।

প্রতিমন্ত্রী এ সময় সকলের সহযোগিতা কামনা করে বলেন, আপনার বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার, অন্যের জন্য স্বস্তিদায়ক হবে।

সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মো. নুরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও পিডিবির চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ