শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
অর্থ-বাণিজ্য

সাতক্ষীরায় ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার (৯ মার্চ) সকালে সদর উপজেলা প্রাঙ্গণে বর্নাঢ্য র‍্যালী শেষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলাটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান।

পরে উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনূর ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান প্রমুখ।

ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় ৯টি স্টলে কৃষি ভিত্তিক পণ্য, প্রকল্প, রিলে ফসল চাষ, মিনি পুকুর ভিত্তিক তরমুজ চাষ পদ্ধতি প্রদর্শনী করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ