শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: নিতাই রায় চৌধুরী ধর্ষণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাব্বি কারাগারে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, নকআউটে কেপ ভার্দে
advertisement
অর্থ-বাণিজ্য

চিনির দাম আরও বাড়লো

অর্ধ-বাণিজ্য ডেস্ক : রমজানের আগেই কেজিতে ২০ টাকা বাড়িয়ে চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ করেছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এই দর ঠিক করা হয়েছে। নতুন করে কেজিপ্রতি চিনির মিলগেট ও করপোরেট সুপাশপে বিক্রয়মূল্য ১৫৫ টাকা ধার্য করা হয়েছে। আর বিভিন্ন সুপারশপ ও বাজারে সর্বোচ্চ বিক্রয়মূল্য ১৬০ টাকা ধরা হয়েছে।

এছাড়া ৫০ কেজির বস্তাজাত চিনির মিলগেট মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা (১ কেজির)। আর ডিলার পর্যায়ে বিক্রয়মূল্য ১৫৭ টাকা ঠিক করা হয়েছে। চিনির এ দাম অবিলম্বে কার্যকর হবে। এর আগে কেজিপ্রতি চিনির মূল্য ১৪০ টাকা নির্ধারণ করে সংস্থাটি।

এ ছাড়া করপোরেশনের ১ কেজি প্যাকেটজাত চিনির মিলগেট বা করপোরেট সুপারশপ বিক্রয়মূল্য ১৫৫ টাকা ও বিভিন্ন সুপারশপ, চিনি শিল্প ভবনের বেজমেন্টে ও বাজারে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে রোজা উপলক্ষে চিনির বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা চাওয়া হয়। কারণ, সরকারি চিনির নামে মোড়কজাত করে চড়া দামে বিক্রি করছে কিছু প্রতিষ্ঠান।

সর্বশেষ পাওয়া সংবাদ