বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, নকআউটে কেপ ভার্দে

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের পরের রাউন্ড নিশ্চিত করেছে স্পেন। এই পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো উরুগুয়েকে।

অন্যদিকে, উরুগুয়ের এই হারে গ্রুপ 'এইচ' থেকে দ্বিতীয় দল হিসেবে ইতিহাস গড়ে নকআউট পর্বে উঠে গেছে টুর্নামেন্টের নবাগত দল কেপ ভার্দে। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা। সূচি অনুযায়ী আগামী ৪ জুলাই মায়ামির হার্ডরক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে এই লড়াই। 

এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে আর্জেন্টিনাকে এড়াতে পেরেছে স্পেন। আগামী বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে ইউরোপীয় চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হতে যাচ্ছে অস্ট্রিয়া অথবা আলজেরিয়া। উল্লেখ্য, এবারের আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর মধ্যে উরুগুয়ের র‍্যাঙ্কিংই ছিল সবচেয়ে উঁচুতে।

ম্যাচের প্রথমার্ধে স্পেন তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। তবে ৪২তম মিনিটে মার্কোস লোরেন্তের ক্রস থেকে অ্যালেক্স বায়ানার দুর্বল এক শট ৪০ বছর বয়সী অভিজ্ঞ উরুগুইয়ান গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার হাত ফস্কে গোললাইন পেরিয়ে যায়। ২০১০ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মুসলেরা কেপ ভার্দের বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচেও দুটি ভুল করেছিলেন। এই ম্যাচেও এমন ভুলের খেসারত দিতে বিরতির পরই তাকে তুলে সার্জিও রোশেকে মাঠে নামান কোচ মার্সেলো বিয়েলসা। ম্যাচের এক ঘণ্টার মাথায় ফেদে ভালভার্দেকে তুলে নেওয়ার মতো সাহসী সিদ্ধান্তও নেন উরুগুয়ে কোচ, তবে তা দলের ভাগ্য বদলাতে পারেনি।

অন্যদিকে, স্প্যানিশ একাদশে ইনজুরি কাটিয়ে লামিন ইয়ামাল ফেরায় দল শক্তিশালী হলেও আক্রমণভাগের নিষ্প্রভ পারফরম্যান্স কোচ লুইস ডি লা ফুয়েন্তেকে নকআউট পর্বের আগে নতুন করে ভাবাবে। ক্লাব মৌসুমে হ্যামস্ট্রিং চোটের কারণে ইয়ামালের খেলার সময় সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতে তাকে তুলে নেওয়া হয়, যদিও এর আগে সহজ এক সুযোগ হাতছাড়া করেন তিনি। তার বদলি হিসেবে নামা ফেরান তোরেস ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেয়েও গোলরক্ষককে একা পেয়ে শট ক্রসবারে মারেন।

এর আগে প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে হতাশাজনকভাবে বিশ্বকাপ শুরু করেছিল লা রোজারা। তবে দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ায় তারা। উরুগুয়ের বিপক্ষে এই জয়ে সব মিলিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ৩৪টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল স্পেন। চলতি বিশ্বকাপেও এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি ডি লা ফুয়েন্তের শিষ্যরা।

সর্বশেষ পাওয়া সংবাদ