শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: নিতাই রায় চৌধুরী ধর্ষণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাব্বি কারাগারে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, নকআউটে কেপ ভার্দে
advertisement
অর্থ-বাণিজ্য

আজ পর্দা নামছে বাণিজ্য মেলার

অর্থ-বাণিজ্য ডেস্ক : আজ শেষ হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসরের। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার পর্দা নামবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

এ বিষয়ে মেলার পরিচালক বিবেক সরকার বলেন, ব্যবসায়ীরা মেলার সময় বাড়ানোর দাবি জানালেও মেলার সময় বাড়ানোর সুযোগ নেই। ২০ ফেব্রুয়ারি রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এর আগে, বিকেল ৪টায় মেলা প্রাঙ্গণের দ্বিতীয়তলায় এক সমাপনী অনুষ্ঠান করা হবে। এই বছর প্রায় দেড় লাখেরও বেশি মানুষের সমাগম ঘটেছে। বেচাবিক্রি কেমন হয়েছে তা এখন বলা সম্ভব না। আজ সমাপনী অনুষ্ঠানে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ নেয়।

এর আগে, গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমেলা উদ্বোধন করেন। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এই মেলা হতো শেরেবাংলা নগরে।

এবার তৃতীয়বারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ