শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: নিতাই রায় চৌধুরী ধর্ষণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাব্বি কারাগারে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, নকআউটে কেপ ভার্দে
advertisement
অর্থ-বাণিজ্য

বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় ৮১ লাখ টাকার পণ্য বিক্রি

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলায় প্রায় ৮১ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে। মেলায় আগত ক্রেতাদের কাছ থেকে উদ্যোক্তারা আরও প্রায় ৪০ লাখ টাকার পণ্যের অর্ডার পেয়েছেন। 

গত ৯ ফেব্রুয়ারি নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসন এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোগে এই মেলা শুরু হয়। গত রবিবার রাতে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, এবারের মেলার মধ্যদিয়ে বিসিকের সুবিধাভোগী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়েছে। তিনি দক্ষিণাঞ্চলের যোগাযোগ, অবকাঠামো ও বিদ্যুৎখাতের উন্নয়ন এবং উদ্যোক্তাদের জন্য সরকারের প্রদত্ত সুযোগ-সুবিধার প্রসঙ্গ উল্লেখ করেন এবং ব্যবসায়ীদের বরিশালের শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে বিনিয়োগ করার আহ্বান জানান। 

বরিশালে-বিসিক-উদ্যোক্তা-মেলায়-৮১-লক্ষ-টাকা-বিক্রির-রেকর্ড

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাইয়ের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান, বিসিকের উপ-মহাব্যবস্থাপক নজরুল ইসলাম, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আমিনুর রহমান খান এবং বরিশাল জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির (নাসিব) সহ-সভাপতি আখতার হোসেন।

এবারের ১০ দিন ব্যাপী মেলায় ১৭টি প্রতিষ্ঠান অংশ ব্যক্তি উদ্যোক্তারা অংশ নেয়। মোট ৬২টি স্টলে পোশাক ও শীতবস্ত্র, খেলনা, ফাস্টফুড, প্রক্রিয়াজাত খাবার ও পানীয়, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, অঙ্গসজ্জা ও প্রসাধনী, মৃৎশিল্প, কারুশিল্প পণ্য, গৃহসজ্জা সামগ্রীসহ নানা পণ্যের পসরা সাজিয়েছিলেন বিসিকের উদ্যোক্তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ